বানিয়াকুম এবং মুহুরীপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দুটি মেশিন জব্দ
Two illegal sand mining machines seized
কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। প্রশাসনিক ধরপাকড় এবং অভিযানের পরও থেকে নেই বালু দস্যুতা।
২০ অক্টোবর ২০২৬ চকরিয়া উপজেলার কৈয়ারবিল বানিয়াকুম এবং মুহুরীপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) মো: শফিউল আলম।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন জব্দ পরবর্তী অকেজো করে দেয়া হয়। দৈনিক স্বদেশ প্রতিদিনকে অবৈধ উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান এসিল্যান্ড।