আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, ৫ দিন আবহাওয়া কেমন থাকবে জানালো

Low pressure area likely to form in Bay of Bengal
অনলাইন ডেস্ক ১৯ অক্টোবর ২০২৬ ১২:২৩ অপরাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক ১৯ অক্টোবর ২০২৬ ১২:২৩ অপরাহ্ন
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, ৫ দিন আবহাওয়া কেমন থাকবে জানালো
আগামী ৫ দিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। --সংগৃহীত ছবি

উত্তর বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। আগামী ৫ দিন সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৫ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।


সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।


মঙ্গলবার (২০ অক্টোবর) আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


বুধবার (২১ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


শুক্রবার (২৩ অক্টোবর) আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


এছাড়া ৫ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।