প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ

Md. Mahfuzur Rahman Riton
আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিবেদক: - ১৭ অক্টোবর ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিবেদক: - ১৭ অক্টোবর ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তাঁকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নগরবাসী। সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।


শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পরে তিনি রাজশাহী ধর্মসভাসহ সফরসংশ্লিষ্ট বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।


মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে একটি বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসছেন। এ সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা