ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

Fire breaks out at Inani resort
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬
--সংগৃহীত ছবি

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের রিসোর্টে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। তবে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।


এর আগে সকাল সাড়ে ৭টার দিকে পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।


স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল ১০টা পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও একজনের মরদেহ উদ্ধার হয়। আরও নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।