আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন, পরীমনি বললেন, ‘নো নো নো...’

Actor Parimoni
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১২:০৩ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১২:০৩ অপরাহ্ন
আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন, পরীমনি বললেন, ‘নো নো নো...’
--সংগৃহীত ছবি

অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়েই পালিত হয় ‘ফরগিভ অ্যান এক্স ডে’ বা প্রাক্তনকে ক্ষমা করার দিন। প্রতি বছর ১৭ অক্টোবর পালিত হয় এই দিবস। ২০২৬ সালে দিনটি শনিবার। দিবসটির মূল ভাবনা হলো, অতীতের সম্পর্ক নিয়ে জমে থাকা রাগ, ক্ষোভ ও অভিমান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা।

তবে প্রাক্তনকে ক্ষমা করার ব্যাপারে সম্ভবত আপত্তি আছে চলচ্চিত্রের প্রিয়মুখ পরীমনির। আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন- এমন একটি নিউজ নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে যেন সেই বার্তাই দিতে চেয়েছেন নায়িকা।

তিনি নিউটজটা শেয়ার করে রাগের ইমোজি যুক্ত করে ক্যাপশনে লিখেছেন, ‘নো নো নো নো নোওওও…..’

তার এই পোস্টে অনুরাগীরা বেশ মজা পেয়েছেন। তবে ঠিক কোন প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? নায়িকা অবশ্য সে নিয়ে কিছু বলেননি।


পরীমনির প্রেম ও বিয়ের খাতায় প্রাক্তনের বেশ দীর্ঘ। তাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা শরীফুল ইসলাম রাজ। যার সঙ্গে বেশ অনেকদিন সংসার করেছেন তিনি। হয়েছেন এক সন্তানের মা।

রাজের সঙ্গে বিচ্ছেদের পর আপাতত ছেলেকে নিয়ে একাই সুখে থাকার চেষ্টা করছেন তিনি। দত্তক নিয়েছেন এক কন্যাও।

দুই সন্তান বুকে আগলে ধরে পরীর দিনগুলো কাটে বেশ আনন্দে।