প্রধানমন্ত্রী তারেক রহমান এর রাজশাহী আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Mizanur Rahman Minu
নিজস্ব প্রতিবেদক: ১৬ অক্টোবর ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ১৬ অক্টোবর ২০২৬ ০৮:২৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমান এর রাজশাহী আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর রাজশাহীতে আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর রাজশাহীতে আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগরীর সিএন্ড বি মোড়ে এই হল রুমে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, আগামী বিশ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। তিনি ধর্মসভা পরিদর্শনসহ পাট ও আখ চাষীদের মধ্যে অর্থ বিতরণ করেন। আর এই অর্থ বিতরণ একটি জনসভার মাধ্যমে তিনি করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশেল ইতিহাসে কখনো কোন রাষ্ট্র প্রধান ঢাকার বাহিরে কোন মন্দির পরিদর্শন করেননি। এই প্রথম জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান তার করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। তিনি শুধু রাজশাহীতে নয় তিনি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এবং চট্রগ্রামেও মন্দির পরিদর্শন করবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, তাঁর আগমন উপলক্ষে এবং তাঁর সঙ্গে থাকার জন্য নির্দিষ্টভাবে কার্ড প্রদান করা হবে। এর বেশী কেউ তাঁর কাছাকাছি যেতে পারবেননা বলে জানান তিনি। তিনি আরো বলেন, পাট কৃষক, ইক্ষু কৃষক এবং সেরিকালচার কৃষক নি:শেষ হয়ে গেছে। এদেশের মাটির সন্তান হিসেবে তারেক রহমান তাদেরেকে পুনরুজ্জিবিতি করার চেষ্টা করছেন। ইতিমধ্যে পনেরটি পাটকল চালু হয়েছে। বিভিন্ন স্থানে পাট উৎপাদনের জন্য উৎসাহীত করছেন। পাট আগামীতে সোনালী আঁশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে আরো বিকোশিত করবে। সেইসাথে তিনি আরো চেষ্টা করছেন বাংলাদেশ যখন বেঙ্গল ছিলো। কলকাতা যখন রাজধানী ছিলো, তখণ কিন্তু রাজশাহী ও নাটোর ও কুষ্টিয়ার চিনি কলকাতায় যেত। মূলত সমাবেশ হচ্ছে কৃষকদের নিয়ে।

তিনি আরো বলেন, কৃষকদের এই সভায় তারাই বেশী থাকবে। রাজশাহী জেলা ও মহানগর এবং অন্যান্য ও জেলার সবাই সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন তিনি। ধর্মসভা পরিদর্শনের সময় হিন্দু ধর্মালম্বীদের অংশগ্রহন থাকবে। সেইসাথে এই সমাবেশ সুন্দরভাবে শেষ করার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।  

এদিকে উপস্থিত নেৃতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে সমাবেশকে সফল করতে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন।

বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোর সদর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শারমীন ফারজানা পুতুল, রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, পুঠিয়া-দূর্গাপুর আসেেনর সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীন শওকত, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ(আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এভোকেট এরশাদ আলী ঈশা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হারুন-অর রশিদ।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প মন্ত্রণালয়ের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য  রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য দেবাশিষ রায় মধু,  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বক্কার সিদ্দিক, রাজশাহী জেলা বিএনপির রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, আলী আশরাফ মাসুম, সাংগঠনিক সম্পাদক রবিবুল ইসলাম মিলু।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আব্দুস সামাদ, সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, রুকুনুজ্জামান আলম, কামরুজ্জামান হেনা, বিএনপি নেতা মাইনুল হক পান্না, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, জেলা মহিলা দলের সভাপতি এডভোকটে সামসাদ বেগম মিতালী, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রায়হান রবিন রাকিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সরকার শামীম হোসেন ও সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মহানগর ও জেলার বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবগণ।