দেশের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে 'সাগর ফিশিং'

'Sea fishing'
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৬ অক্টোবর ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৬ অক্টোবর ২০২৬ ০৪:০৪ অপরাহ্ন
দেশের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখছে 'সাগর ফিশিং'
কক্সবাজার জেলার মৎস্য সম্পদের উন্নয়নে স্বনামধন্য মেসার্স সাগর ফিশিং পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

কক্সবাজার জেলার মৎস্য সম্পদের উন্নয়নে স্বনামধন্য মেসার্স সাগর ফিশিং পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

গতকাল দুপুরে তিনি মৎস্যখাতে জাতীয় পুরস্কার প্রাপ্ত, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবদুল শুক্কুর (সিআইপি) প্রতিষ্ঠিত মেসার্স সাগর ফিশিং পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে সাগর ফিশিং এর কার্যক্রম সম্পর্কে অবগত হন। বিশেষ করে উক্ত প্রতিষ্ঠানের মাছ সূদুর চিন সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে জেনে প্রশংসা করেন। বিশ্ব বাজারে কক্সবাজারের সাগর ফিশিং এর ব্যবসায়িক সাফল্য কামনা করেন। 

বিজয় বাংলা নিউজের কাছে এক প্রতিক্রিয়ায় আবদুস শুক্কুর সিআইপি যুবকদের উদ্যোক্তা হয়ে নিজ নিজ দক্ষতা ও সফলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এখন সময় যুবক ও মেধাবীদের। তাদের মৎস্য সম্পদের ব্যবসা-উন্নয়নে হাল ধরতে হবে।

উল্লেখ্য, শুক্কুর সিআইপি কক্সবাজার তথা সমগ্র বাংলাদেশের একজন মেধাবী, পরিশ্রমী ও প্রসিদ্ধ ব্যবসায়ি। যার সফলতার শিকড় এখন দেশ ছেড়ে বিদেশেও। তাঁর এই সফলতা সকল ব্যবসায়ি সমাজের জন্য অনুপ্রেরণার ।