রাজশাহীতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ -বারনই ও পদ্মা নদীভাঙন এলাকা পরিদর্শন

Farhad Hossain Azad
আবুল কালাম আজাদ , রাজশাহী:- ১৫ অক্টোবর ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন জাতীয়
আবুল কালাম আজাদ , রাজশাহী:- ১৫ অক্টোবর ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বৃক্ষরোপণ -বারনই ও পদ্মা নদীভাঙন এলাকা পরিদর্শন
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।ছবি - বিজয় বাংলা

রাজশাহীর বারনই নদী পুনরুজ্জীবন এবং পদ্মা নদীর ভাঙন রোধে চলমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক দিনের সরকারি সফরে রাজশাহীতে এসে তিনি নদী পুনরুজ্জীবন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুও উপস্থিত ছিলেন।

বারনই নদী পুনরুজ্জীবিত প্রকল্প পরিদর্শন :-

বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় যান। সেখানে ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ শীর্ষক প্রকল্পের এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ রোধ এবং অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পর্দার ভাঙ্গন পরিদর্শন :-

পরে গোদাগাড়ী পৌরসভা এলাকায় পদ্মা নদীর ভাঙনপ্রবণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

টি বাঁধ পরিদর্শন -

রাজশাহী মহানগরীর টি-বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজশাহী শহররক্ষা বাঁধের বর্তমান অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অবহিত হন। পাশাপাশি রাজশাহী শহররক্ষা বাঁধের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষ রোপন:-

পরে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।এসময় তিনি  চিড়িয়াখানায়  কাঠ গোলাপ গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এ ছাড়া বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসান, উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।