জন্মদিনেই প্রিয় তারকার অবসর : মেসিকে নিয়ে নাদিয়ার আবেগঘন পোস্ট

Actress and dancer Nadia
অনলাইন ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০১ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫১ অপরাহ্ন
জন্মদিনেই প্রিয় তারকার অবসর : মেসিকে নিয়ে নাদিয়ার আবেগঘন পোস্ট
--সংগৃহীত ছবি : কোলাজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তার এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অগণিত ভক্তের মতোই তার বিদায়ে মন খারাপ হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদেরও।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন নাদিয়া। তিনি লিখেছেন, ‘আজ থেকে ৩১ আগস্ট তারিখটি আমার ও আমার মায়ের জন্মদিনের পাশাপাশি আরও একটি কারণে আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, ‘দ্য গ্রেটেস্ট’ লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’


মেসির বিদায়ে আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে না পাওয়ার আক্ষেপও ফুটে উঠেছে নাদিয়ার কথায়। তিনি বলেন, ‘এখন থেকে এই জার্সিতে তাকে আর দেখতে পাব না। নিঃসন্দেহে, একটি যুগের অবসান হলো। ভারাক্রান্ত মনে আমরা লিও মেসিকে মিস করব। তবে তিনি চিরকাল আমাদের মনে বেঁচে থাকবেন।’


মেসির ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নাদিয়া। ফুটবল মাঠে মেসির জাদুকরী পারফরম্যান্স যে আর্জেন্টিনা সমর্থকদের জন্য কতটা গর্বের ছিল, সেটিও তুলে ধরেছেন তিনি।


নাদিয়া লিখেছেন, ‘ফুটবলে তোমার জাদুকরী মুহূর্তগুলোর জন্য ধন্যবাদ, লিও মেসি। বিশেষ করে আমরা, আর্জেন্টিনার সমর্থকরা, তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ ও ঋণী থাকব প্রতিবার আমাদের গর্বিত করার জন্য। ধন্যবাদ, লিও। তোমার জাদু, তোমার অর্জন আর তোমার স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’