সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো

Salman Shah murder case
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন
সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো
--সংগৃহীত ছবি

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন (সালমান শাহ) হত্যা মামলায় তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও ওরফে লুসি এবং ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হয়েছে।


রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

 

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। আগামী ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।


প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে এজাহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন।