সাবেক আইজিপি এনামুল হক আর নেই

Dr. M. Enamul Haque
নিজস্ব প্রতিনিধি:- ৩০ আগস্ট ২০২৬ ০২:২৩ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিনিধি:- ৩০ আগস্ট ২০২৬ ০২:২৩ অপরাহ্ন
সাবেক আইজিপি এনামুল হক আর নেই
ছবি - বিজয়বাংলা

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া নিবাসী মরহুম ফাহিম উদ্দিন মাস্টার ও আনোয়ারা খাতুন দম্পতির ১ম সন্তান ড. এম. এনামুল হক। বাংলাদেশ পুলিশের সাবেক আইজি, ইন্টারপোল ও ল-কমিশনের সাবেক সদস্য এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১(গোদাগাড়ী - তানোর) আসনের ধানের শীষের প্রার্থী আজ রবিবার ফজরের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। উনি সনামধন্য ব্যক্তিত্ব এবং কর্মজীবনের অধিকরী ছিলেন। । দীর্ঘ ৯৪ বছর বয়সে মৃত্যুর সময় তিনি এক স্ত্রী, এক কন্যা সন্তান এবং দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 


উল্লেখ্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক রুশদ হকের পিতা। সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হক, বিএমডিএর প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক ও সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ড. এম আসাদুজ্জামান, বিগত জাতীয় সংসদ নির্বাচনে গোদাগাড়ী তানোর রাজশাহী-১ আসোনের বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবঃ মোঃ শরীফ উদ্দীনের ভাই। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদের বড় চাচা।


আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের পরিবার ও আত্মীয়স্বজনদের শোক সইবার শক্তি ও সামর্থ্য প্রদান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। মরহুমের দাফন ও জানাজার সময় পরে জানানো হবে ইনশাআল্লাহ।