গভীর রাতে ১০টি ঘোড়া জবাই, ফেলে রাখা হলো তিনটি

10 horses slaughtered late at night
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ৩০ আগস্ট ২০২৬ ০১:৩৩ অপরাহ্ন
গভীর রাতে ১০টি ঘোড়া জবাই, ফেলে রাখা হলো তিনটি
টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। --সংগৃহীত ছবি

টাঙ্গাইলের বাসাইলে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


রোববার (৩০ আগস্ট) সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করে লোকজন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭টি ঘোড়া জবাই করে মাংস নিতে পারলেও তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা তিনটি জবাই করা ঘোড়া ও ৭টি ঘোড়ার মাথা, হাড়, চামড়া পড়ে দেখতে পাই। ধারণা করা হচ্ছে- অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এই নির্জন পরিত্যক্ত জায়গায় জবাই করা হয়েছে। ভোর হওয়ার কারণে তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি, ৭টি  ঘোড়ার মাংস নিতে পেরেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।


স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনবো। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।


বাসাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা- রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করেছে। ভোর হয়ে গেছে এজন্য ৭টি ঘোড়ার মাংস নিতে নিয়ে তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ধারণা করছি- অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।