আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়

Load shedding
অনলাইন ডেস্ক ২৯ আগস্ট ২০২৬ ০৬:২০ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২৯ আগস্ট ২০২৬ ০৬:২০ অপরাহ্ন
আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়
--সংগৃহীত ছবি

চাহিদা অনুযায়ী বিদ্যুতের ঘাটতি থাকায় শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে জানানো হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।


পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট।


এছাড়া চট্টগ্রামে ১৯০, কুমিল্লায় ৩১৫, ময়মনসিংহে ৩৫০, সিলেটে ১৫০, খুলনায় ৩৫০, বরিশালে ১০০, রাজশাহীতে ৩০০ এবং রংপুরে ২৫০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।