প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

Meeting of ruling party MPs chaired by the Prime Minister
অনলাইন ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০১:০৫ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৭ আগস্ট ২০২৬ ০১:০৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক
--সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক চলছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে সরকারদলীয় অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। দেশের চলমান সার্বিক পরিস্থিতি, সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম এবং সরকারের ভবিষ্যৎ উন্নয়ন ও নীতি নির্ধারণী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।