খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Drug dealer arrested with 26 kg of marijuana in Khilkhet
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ন
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার। সংগৃহীত ছবি

রাজধানীর খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ মো. হুমায়ুন কবির ভুইয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।


বুধবার (২৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।


তিনি জানান, মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ৩টা ৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল খিলক্ষেত থানাধীন খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ভুইয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গ্রেপ্তার হুমায়ুন কবির ভুইয়াকে আদালতে পাঠানো হয়েছে।