কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে প্রার্থীদের বিচারহীন প্রচারণা

Unjustified campaigning by candidates in elections
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ আগস্ট ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ আগস্ট ২০২৬ ০৬:৩৭ অপরাহ্ন
কক্সবাজার দোকান মালিক সমিতি  ফেডারেশন নির্বাচনে প্রার্থীদের বিচারহীন প্রচারণা
ছবি - বিজয় বাংলা

কক্সবাজারের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচন ২৮ আগস্ট ২০১৬। নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচার-প্রচারণা। অনুষ্ঠিতব্য নির্বাচনে এবার ১৯টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার বিভিন্ন ব্যবসায়ী মহলে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।

সরেজমিনে ও খোঁজ খবর নিয়ে জানা যায়, নির্বাচনী মাঠে সভাপতি পদে (সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা) ফরিদ আহমদ চৌধুরী এগিয়ে রয়েছেন। দীর্ঘদিনের অভিজ্ঞ এই ব্যবসায়ি সর্বস্তরের মানুষের অত্যন্ত আস্তাভাজন। তাঁর বিগত নেতৃত্ব ছিলো অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর। বিগত সময়ে তার সততা জবাবদিহিতা ও ব্যবসায়ীদের আপদে বিপদে সংশ্লিষ্টতার কারণে চলমান নির্বাচনে ব্যবসায়ীরা তার পক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। 

স্থানীয় একাধিক ব্যবসায়ী ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে ফরিদ আহমদ চৌধুরীর জনপ্রিয়তা শতভাগ। সর্বোচ্চ ভোটে তিনি নির্বাচিত হবেন। কারণ তার শাসনামলে সকলে সহযোগিতা পেয়েছেন। তিনি ব্যবসায়ি সমাজের সবসময় পাশে থেকেছেন। যে কারণে চলমান নির্বাচনে সভাপতি পদে অনেকটা ছাতা প্রতীকের পক্ষে প্রায়ই একক সমর্থন চলছে। 

এদিকে এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ২ পদে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদে ৪৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। নির্বাচনে ২১৭ জন আজীবন সদস্য ও ১ হাজার ১২২ জন সাধারণ সদস্যসহ মোট ১ হাজার ৩৩৯ জন ভোটার আগামী ২৮ আগস্ট তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৯টি পদে প্রতিনিধি নির্বাচিত করবেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্যবসায়ী মার্কেট ও প্রতিষ্ঠানে চলছে সরব প্রচারণা।

নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে শেষ পর্যন্ত কারা বিজয়ের হাসি হাসবেন এখন সেটিই ব্যবসায়ী মহলের আলোচনার কেন্দ্রবিন্দু।