সদরঘাটে লঞ্চ - ট্রলার ধাক্কায় ডুবে নিখোঁজ ২

Launch collides with trawler
অনলাইন ডেস্ক ১৯ জুলাই ২০২৬ ০২:০৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৯ জুলাই ২০২৬ ০২:০৫ অপরাহ্ন
সদরঘাটে লঞ্চ - ট্রলার ধাক্কায় ডুবে নিখোঁজ ২

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

পরে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যায়।

এ ঘটনায় ট্রলারে থাকা দুইজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।