পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্ত্রী-সন্তানের, স্বামী আহত

Hit by a pickup van
অনলাইন ডেস্ক ০৭ জুলাই ২০২৬ ০১:১২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৭ জুলাই ২০২৬ ০১:১২ অপরাহ্ন
পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্ত্রী-সন্তানের, স্বামী আহত
--সংগৃহীত ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক নারী ও তার শিশু সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার মালগ্রামের নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা (২৮) ও তাদের ছেলে আব্দুল্লাহ (৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মালগ্রাম থেকে নাজমুল হোসেন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পাঁচপরী নামকস্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তার স্ত্রী ফাহিমা ও শিশুপুত্র আব্দুল্লাহ নিহত হয়। 

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ওসি নির্মূল চন্দ্র মোহন্ত সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপভ্যানসহ চালক পালিয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।