রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন-রাজশাহী শাখায় সভাপতি মনিরুল--সম্পাদক হিমেল নির্বাচিত
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন-রাজশাহী শাখায় এস,এম মনিরুল ইসলাম সভাপতি এবং হাসিনুর রহমান হিমেল সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৫ জুন) রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেনীর বিশ্রামাগারে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের দ্বী-বার্ষিক রাজশাহী শাখা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে সর্বসম্মতি ক্রমে রাজশাহীর হরিয়ান স্টেশনে কর্মরত এস,এম মনিরুল ইসলামকে সভাপতি এবং রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্মরত এস,এম হাসানুর রহমান হিমেলকে সম্পাদক হিসেবে দুই বছরেরে জন্য সর্বসম্মতিতে নির্বাচিত ঘোষনা করা হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার ও পাকশী বিভাগের সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির দ্বী-বার্ষিক শাখা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সাদাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাকশী বিভাগের সভাপতি মোঃ মির্জা কামরুলসহ সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
নির্বাচিতদের বলিষ্ঠ নেতৃত্বে এই সংগঠন আরও শক্তিশালী এবং রেলওয়ে কর্মচারীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যাক্তকরা হয়