নারী অংশীজনের শান্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিজয়বাংলা নিউজডেক্স : ১৪ জুন ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন সারা বাংলা
বিজয়বাংলা নিউজডেক্স : ১৪ জুন ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন
নারী অংশীজনের শান্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

নারী অংশীজনের শান্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১৪ জুন পবা উপজেলা পরিষদের মিনি হলরুমে মাসাউসের উদ্দ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালাটি হয়।মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদার সভাপতিত্বে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজকর্মী অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তি,আসাউসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও,সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান আরো উপস্থিত ছিলেন আন্তঃপ্রজন্ম ভিত্তিক ও অন্তর্ভুক্তি মূলক নারী আন্দোলন রাজশাহী কোয়ালিশন টিম ।

কনসালটেন্ট   ছিলেন শাহমখদুম থানার এস আই আঃ সামাদ মিয়া ও আয়েশা খাতুন।পশিক্ষণ কর্মশালায় পবা উপজেলাধীন নারী নেতৃত্বে অংশীজন সকল কর্মীরা অংশগ্রহণ করেন।সমাজে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের কৌশল,অবলম্বন, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ণসহ বর্তমানে ডিজিটাল প্লাটফর্মে মানুষ বিভিন্ন প্রকার প্রতারণা, গুজব ও সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে ও সাইবার বোলিং এী স্বীকার হচ্ছে তার সুনির্দিষ্ট ধারণা গ্রহন করেন। রবিবার ১৪ জুন সকাল নয়টায়  কর্মশালাটি শুরু হয়ে ১৫ জুন সোমবার দুপুর দুইটায় শেষ হবে।