বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

Young man hacked to death
অনলাইন ডেস্ক ১১ জুন ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১১ জুন ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ন
বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
--সংগৃহীত ছবি

নীলফামারীর জলঢাকায় বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে আপন চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মীরগঞ্জ শিমুলবাড়ী মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া ইসলাম পিয়েল ওই এলাকার কফদ্দি মাহমুদের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মীরগঞ্জ শিমুলবাড়ী মুজিবনগর এলাকার তফর উদ্দিন ওরফে তপদ্দি মাহমুদের ছেলে মাজেদুল (২০), তার স্ত্রী মীম আক্তার (১৮) ও তার মা মোছা তইবোন নেছা (৫০)।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে কিবরিয়া ইসলামের সঙ্গে আপন চাচা ও ভাইদের বিরোধ চলছিল। আজকে সন্ধ্যায় রাস্তা নিয়ে কিবরিয়ার সঙ্গে তাদের বাগবিতণ্ডায় হয়। এসময়ে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কিবরিয়ার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।