মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা

World Environment Day Rally and Discussion Meeting
স্টাফ রিপোর্টার: ০৮ জুন ২০২৬ ০৩:১১ অপরাহ্ন সারা বাংলা
স্টাফ রিপোর্টার: ০৮ জুন ২০২৬ ০৩:১১ অপরাহ্ন
মোহনপুরে বিশ্ব পরিবেশ দিবসের র‍্যালি ও আলোচনা সভা
মোহনপুর উপজেলা প্রশাসন ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সকল মহিলা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত করা হয়েছে।

"প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য পদক্ষেপ, আমাদের ভবিষ্যতের জন্য অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুর উপজেলা প্রশাসন ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত সকল মহিলা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত করা হয়েছে।

সোমবার (৮ জুন) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসারবৃন্দ, উপজেলার বিভিন্ন মহিলা সমবায় সমিতির সদস্য ও ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধিরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।


র‍্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ওয়েভ ফাউন্ডেশন এর প্রতিনিধি, মোহনপুর উপজেলার ঘাসফুল ও বাকশিমইল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতিগণ।

বক্তারা গ্রামীণ নারীদের পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং টেকসই সমবায়ের মাধ্যমে পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

"পরিবেশ রক্ষা কেবল সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি মা-বোনকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। প্লাস্টিক বর্জন এবং বেশি করে বৃক্ষরোপণই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ পৃথিবী উপহার দিতে।"

অনুষ্ঠান শেষে উপস্থিত সমবায় সমিতির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিটি সঞ্চালনা করেন মো: আব্দুল মাজেদ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মহিলা সমবায় সমিতির নেত্রীবৃন্দ।