রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

Intern doctors on strike
নিজস্ব প্রতিবেদক : ০৮ জুন ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ০৮ জুন ২০২৬ ০২:৫৪ অপরাহ্ন
রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা
দ্বিতীয় দিনের মত চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ছবি - কাবিল হোসেন

দ্বিতীয় দিনের মত চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি।

সোমবার ছয় দফা দাবিতে তারা বেলা সোয়া ১১টায় রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তারা।


এদিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। ইন্টার চিকিৎসকরা ওয়ার্ডে দায়িত্ব পালন না করায় কেবল জরুরী চিকিৎসা চলছে।

তবে মিড লেভেলের ডক্টর দিয়ে সংকট মোকাবেলা করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস।