কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী আটক
Kidnapped child rescued
কক্সবাজারে দ্রুততম সময়ের মধ্যে অপহৃত শিশু উদ্ধার হয়েছে ৷ এঘটনায় জড়িত অপহরণকারী আসামী আটক হয়েছে।
বিজয়বাংলা নিউজকে জেলা পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়া নিজ বাড়ি থেকে শিশু আরভি হোসেনকে (৪) মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
উক্ত ঘটনায় মা সুমি আক্তার (২৩) থানায় অবহিত করার দ্রুততম সময়ের মধ্যে কক্সবাজার সদর থানার একটি আভিযানিক টিম অপহরণকারীর অবস্থান সনাক্ত করে। অবশেষে রোববার ৭ জুন বিকেলে শিশু ভিকটিম আরভিকে মহেশখালীর ডেইঙ্গা পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। এঘটনায় আসামী রং বাহারকে (২৬) আটক করে আইনের আওতায় আনা হয়।