মানবিক প্রচেষ্টা ..

স্কুল ছাত্র রাশেদের চিকিৎসায় সহায়তা কামনা

School student Rashed seeks help for treatment
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৭ জুন ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৭ জুন ২০২৬ ০৪:৫৯ অপরাহ্ন
স্কুল ছাত্র রাশেদের চিকিৎসায় সহায়তা কামনা
মোহাম্মদ রাশেদ।

মোহাম্মদ রাশেদ। ৬ষ্ঠ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। পড়ছে কক্সবাজার সদরের খুরুশকুল উচ্চ বিদ্যালয়ে। বাবা হোটেল শ্রমিক মোহাম্মদ নেছার ও মা গৃহিণী সাবেকুন নাহার। বাড়ি সদরের খুরুশকুল ৯নং ওয়ার্ডের কুলিয়া পাড়ায়।

রাশেদ চলতি মাসে বাড়ির পাশে অসাবধানতাবশত কাঁচা দেওয়াল ভেঙে পড়ে রক্তাক্ত জখম হয়। তার এক পা জীবন ঝুঁকিতে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়। বর্তমানে চমেকে তার চিকিৎসা চলছে। 

হোটেল শ্রমিক বাবা এবং গৃহিণী মা দরিদ্র পরিবারটির পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা অত্যন্ত কষ্টসাধ্য।

কক্সবাজার মানবিক প্রচেষ্টার কাছে বিষয়টি নজরে আসলে তার জন্য বিভিন্ন মাধ্যমে সহায়তা চাওয়া হয়। রাশেদের চলমান চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে পারেন মানবিক ও সামাজিক সংগঠন, বিত্তবান এবং দানশীল ব্যক্তিবিশেষ। আপনার সহায়তায় ছেলেটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। মহান আল্লাহ আমাদের সহায়ক।