রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর পর্দা উন্মোচন

“International Yoga Day 2026”
নিজস্ব প্রতিবেদক : ০২ জুন ২০২৬ ০১:২৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক : ০২ জুন ২০২৬ ০১:২৩ অপরাহ্ন
রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর পর্দা উন্মোচন
রাজশাহী এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে “আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬”-এর পর্দা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ভারতের সহকারী হাইকমিশন, রাজশাহী এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে “আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬”-এর পর্দা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক সুস্থতার জন্যই নয়, মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগচর্চা ব্যক্তি জীবনে শৃঙ্খলা, মানসিক স্থিতি ও ইতিবাচকতা বৃদ্ধিতে সহায়ক। আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে পড়ছে বলেও তারা উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,  এ ধরনের আয়োজন সুস্থ, সচেতন ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগব্যায়াম শুধু শারীরিক সুস্থতা অর্জনের একটি মাধ্যম নয়, এটি মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক জীবনধারা গঠনেরও একটি কার্যকর অনুশীলন। বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত শরীরচর্চা ও মানসিক সুস্থতার গুরুত্ব অনেক বেশি। সেই জায়গা থেকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভারতীয় সহকারী হাইকমিশন, রাজশাহীকে রাজশাহীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহী চেম্বারের পরিচালকবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে “আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬”-এর পর্দা উন্মোচন করা হলো।