এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার

The body was recovered
অনলাইন ডেস্ক ২২ মে ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২২ মে ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার
দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে গত ৭ দিনে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। --সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন অঞ্চলের নদী থেকে গত ৭ দিনে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ সময় তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌ পুলিশ।

নৌ পুলিশ জানায়, গত সাত দিন দেশের বিভিন্ন নদীতে অভিযানে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০ বাগদা চিংড়ি রেণু, ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয় এবং নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।

এ ছাড়া নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের করা হয়। অভিযানকালে ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সাত দিনব্যাপী এই অভিযানে ৩০২ জন আসামি গ্রেপ্তার করা হয় এবং ৬৩টি মৎস্য আইন, ১৩টি বেপরোয়া গতি আইন, ১টি বালুমহাল এবং ১টি মাদক, ১১টি অপমৃত্যু, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইন ও ৩টি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের এবং ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।