সভাপতি কামরুল, সম্পাদক ময়েন

রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন-পাকশী বিভাগীয় দ্বী-বার্ষিক নির্বাচন

President Kamrul, Secretary Moen
আবুল কালাম আজাদ ০৯ এপ্রিল ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ০৯ এপ্রিল ২০২৬ ০৪:৫২ অপরাহ্ন
রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন-পাকশী বিভাগীয় দ্বী-বার্ষিক নির্বাচন
বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের দ্বী-বার্ষিক পাকশী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের দ্বী-বার্ষিক পাকশী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে  ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় এবং সর্বসম্মতি ক্রমে মির্জা কামরুল(দর্শনা সেটেশন মাস্টার) কে সভাপতি ও  ময়েন উদ্দিন আজাদ ( রাজশাহী স্টেশন মাস্টার) কে সাধারণ সম্পাদক  হিসেবে দুই বছরেরে জন্য নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

বুধবার ( ৮ এপ্রিল) পাকশী হাসেম আলী মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির  দ্বী-বার্ষিক পাকশী বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।এসময় পাকশী বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা আলমসহ সংগঠনটির বিভাগীয় নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

পাকশী বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম নবনির্বাচিত  কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন আমরা বিশ্বাস করি, এই কমিটির বলিষ্ঠ নেতৃত্বে এই সংগঠন আরও শক্তিশালী হবে এবং রেলওয়ে কর্মচারীদের অধিকার আদায়ে আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন।