১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে লিন্ডে বাংলাদেশ

Linde Bangladesh to pay 100 percent cash dividend
অনলাইন ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ০৯ এপ্রিল ২০২৬ ০২:৪৯ অপরাহ্ন
১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে লিন্ডে বাংলাদেশ
--সংগৃহীত ছবি

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড। আগের বছরের তুলনায় মুনাফা উল্লেখযোগ্যভাবে কমলেও শেয়ারহোল্ডারদের জন্য এই বড় পরিমান লভ্যাংশ করেছে বহুজাতিক কোম্পানিটি।

গতকাল (বুধবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশের সুপারিশ করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে লিন্ডে বাংলাদেশ।

আর্থিক প্রতিবেদক অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে কোম্পানিটি ৩৪ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২২ টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪২১ টাকা ৯০ পয়সা।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের মুনাফা এককালীন সম্পদ বিক্রির ফলে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। বিশেষ করে হার্ড গুডস ব্যবসা বিক্রি (ডাইভেস্টমেন্ট) থেকে প্রাপ্ত আয় ওই বছরের মুনাফাকে অস্বাভাবিকভাবে উচ্চ পর্যায়ে নিয়ে যায়।