গুলগফুর পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের সংঘর্ষ, থানায় অভিযোগ

ছোটন সরদার , রাজশাহী ০৬ এপ্রিল ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার , রাজশাহী ০৬ এপ্রিল ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন
গুলগফুর পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের সংঘর্ষ, থানায় অভিযোগ
ছবি - ছোটন সরদার

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় একটি পেট্রোল পাম্পে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ এপ্রিল ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কুমারপাড়ার আড়ংয়ের সামনে অবস্থিত গুলগফুর পেট্রোলিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তেল নিতে আসা রাজশাহী মহানগরীর ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব তানভীর আহমেদ সুইটের সঙ্গে অজ্ঞাতনামা অপর এক মোটরসাইকেল চালকের পার্কিং নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

এতে তানভীর আহমেদ সুইট বাম চোখের নিচে ও হাতে আঘাত পান বলে জানা গেছে।

ঘটনার পর তানভীর আহমেদ সুইট বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল (নম্বর: রাজ মেট্রো-ল ১২-৯৮২১) জব্দ করে থানায় রাখা হয়েছে। তবে ওই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।