নিয়ামতপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৪ এপ্রিল ২০২৬ ০৮:০১ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৪ এপ্রিল ২০২৬ ০৮:০১ অপরাহ্ন
নিয়ামতপুরে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের সঙ্গে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎‎শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় থানা মিলনায়তনে আয়োজিত এ সভায় উপজেলার গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভবনা বিষয়ে আলোচনা হয়। নবাগত ওসি সাংবাদিকদের নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নে প্রতিশ্রুতি প্রদান করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন শেখ, সদস্য রেজাউল ইসলাম সেলিম, সহ সম্পাদক তৈয়বুর রহমান, রনজিত মিনজ, জাকির হোসেন, রাকিবুল হাসান, সবুজ সরকারসহ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, দপ্তর সম্পাদক মিলন হোসেন, সদস্য শাকিল আহমেদ, শাকিল হোসেন প্রমুখ।