রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা, বিদায়ী ডিসিকে সংবর্ধনা
রাজশাহী এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও সংগঠনের সভাপতি আফিয়া আখতার।
সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এসোসিয়েশনের সদস্যরা। এ সময় তাঁর দায়িত্বকালীন কর্মকাণ্ড ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও এসোসিয়েশনের সহসভাপতি সবুর আলী, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য হাসেন আলী, লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত, আব্দুর রশিদসহ অন্য সদস্যরা।
উল্লেখ্য, রাজশাহীসহ দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে রাজশাহীর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম। একই সঙ্গে বিদায়ী জেলা প্রশাসক আফিয়া আখতারকে বদলি করা হয়েছে।