রাজশাহীতে বোয়ালিয়া মডেল থানা পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রাজশাহীতে বোয়ালিয়া মডেল থানা পরিদর্শন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতাধীন বোয়ালিয়া মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ৫ আগস্টের ঘটনাপরবর্তী সময়ে থানার সার্বিক অবস্থা এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান (পিপিএম-বার), আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার মো. গোলাম রাব্বানী শেখ (পিপিএম-বার) এবং বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।
পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টায় আইজিপি সড়কপথে চারঘাট থানার অধীন সারদা পুলিশ একাডেমির উদ্দেশে রওনা হন।