রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Staff introduction and exchange meeting with the administrator
নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে  স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ইশা)-এর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপ-সহকারী প্রকৌশলী  এ. কে. এম. আনোয়ার হোসেন, ,  উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলী,প্রধান সহকারী এস. এম. আল মতিন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় নবনিযুক্ত প্রশাসক সকলের সঙ্গে পরিচিত হন এবং জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।