কক্সবাজার লাবণী ও সুগন্ধায় পরিচ্ছন্নতা কার্যক্রম

Cleanliness activities in Laboni and Sugandha
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ মার্চ ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ মার্চ ২০২৬ ০৯:১৯ অপরাহ্ন
কক্সবাজার লাবণী ও সুগন্ধায় পরিচ্ছন্নতা কার্যক্রম
দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও স্থানীয় সরকার যৌথভাবে কক্সবাজারে ঈদ-পরবর্তী সৈকত পরিচ্ছন্নতা সচেতনতা কার্যক্রম শুরু করেছে।

কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইউএনডিপি, দ্য কোকা-কোলা ফাউন্ডেশন ও স্থানীয় সরকার যৌথভাবে কক্সবাজারে ঈদ-পরবর্তী সৈকত পরিচ্ছন্নতা সচেতনতা কার্যক্রম শুরু করেছে।

‎এই উদ্যোগটি প্লাস্টিকস সার্কুলারিটি প্রজেক্টের আওতায় বাস্তবায়িত হচ্ছে, যা লাবণী ও সুগন্ধা সৈকত পয়েন্টকে অন্তর্ভুক্ত করেছে।

‎জেলা প্রশাসন ও স্থানীয় অংশীজনদের সহযোগিতায় আয়োজিত এই কার্যক্রমের লক্ষ্য হলো ঈদের পর সৈকতে সৃষ্ট একবার ব্যবহারযোগ্য বর্জ্য—বিশেষ করে প্লাস্টিক বর্জ্য—হ্রাস করা, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতের সামুদ্রিক প্রতিবেশ ও পর্যটন অর্থনীতি সুরক্ষা করা।

‎‎এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ২৪ মার্চ সকাল ১১টায় কক্সবাজারের সুগন্ধা সৈকত পয়েন্টে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ এ. মান্নান, পৌরসভার প্রশাসক মোঃ শামীম আল ইমরান ও ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম. আসাদুজ্জামানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

‎‎প্রতিদিন মাঠ পর্যায়ে ৩০ জন যুব স্বেচ্ছাসেবক ও ২০ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। তারা প্লাস্টিকসহ সকল ধরনের একবার ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ, এর পরিমাণ নির্ধারণ এবং স্থানীয় পুনর্ব্যবহারকারীদের কাছে যথাযথভাবে হস্তান্তরের দায়িত্ব পালন করছেন। 

‎‎এই উদ্যোগের মাধ্যমে আয়োজকরা আশা করছেন, ঈদের পর সৈকতে বর্জ্যের দৃশ্যমান হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং পর্যটন ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।