কক্সবাজার নিজ গ্রামের মসজিদে ঈদের নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Salahuddin Ahmed
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২২ মার্চ ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২২ মার্চ ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
কক্সবাজার নিজ গ্রামের মসজিদে ঈদের নামাজ আদায় করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারের পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজারের পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নামাজ শেষে তিনি সিকদারপাড়াস্থ কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন। এসময় মন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

মন্ত্রী ঈদ উদযাপনে ৩ দিনের সফরে শুক্রবার বিকেলে ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সন্ধ্যায় কক্সবাজার পৌঁছান। কক্সবাজার পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করেন। পেকুয়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার মন্ত্রী পেকুয়া সদরের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় পরবর্তী নিজ বাসভবনে স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এরপর তৃতীয় দিন রোববার দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলন ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারপর বিকেলে তিনি কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন।

বাংলা এফএমকে মন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান এবং প্রেস সচিব সফওয়ানুল করিম উপরোক্ত তথ্য নিশ্চিত করেন।