কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী

Nurul Bashar Chowdhury
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ মার্চ ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৭ মার্চ ২০২৬ ০৩:৫৩ অপরাহ্ন

কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক হিসেবো নিয়োগ পেয়েছেন এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি। 

রোববার কক্সবাজারসহ দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(১) মোতাবেক এসব জেলা প্রশাসক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসকগণ ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে বিজয়বাংলা নিউজকে এক প্রতিক্রিয়ায় জেলা পরিষদ প্রশাসক মহান আল্লাহর কাছে শোকরিয়া জানিয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।