কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত

The pedestrian was killed
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৩ মার্চ ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৩ মার্চ ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন
কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
প্রতিকী ছবি

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে কারের ধাক্কায় নজির আহমদ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৩ মার্চ দুপুর প্রায় ১২টার দিকে রামু উপজেলার হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিহতের ছেলে মোহাম্মদ ইউনুস জানান, তার বাবা বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ভাড়া চালিত ‘দুয়েল’ কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ভাড়া চালিত ‘দুয়েল’ কারটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বিভিন্ন মহলের।