রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

ছোটন সরদার ১২ মার্চ ২০২৬ ০২:২৫ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ১২ মার্চ ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত নগরীর হেতিমখাঁ এলাকায় নেসকো কার্যালয়ের সামনে রাজশাহীর সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ৫০ থেকে ৬০ জন অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমান এবং নেসকো শ্রমিক দলের সভাপতি মো. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাজশাহীর জনগণের দাবি—নেসকোর প্রধান কার্যালয় কোনোভাবেই বগুড়ায় স্থানান্তর করা যাবে না। তাঁদের অভিযোগ, নেসকোর কিছু কর্মকর্তা গোপনে কার্যালয়টি রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।
বক্তারা আরও বলেন, নেসকোর কার্যালয় স্থানান্তরের বিষয়টি নিয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নিন্দা জানিয়ে রাজশাহী থেকে কোনো প্রতিষ্ঠান সরানো হবে না বলে আশ্বাস দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকেই পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।