ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

Kaiser Kamal
অনলাইন ডেস্ক ১২ মার্চ ২০২৬ ১২:১৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১২ মার্চ ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল
সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। __সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা এগারোটার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে নির্বাচিত খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। 

প্রথমেই শুরু হয় স্পিকার নির্বাচনের কার্যক্রম। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার নির্বাচিত হন।

এরপর শুরু হয় ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম।

ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্বপালনে সম্মত বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।

প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে হাঁ জয়যুক্ত হয়।