বদলগাছীতে শ্মশানঘাটে রহস্যজনক মৃত্যু, আমগাছের পাশে মিলল রাজমিস্ত্রির মরদেহ

Mason's corpse
প্রতিনিধি , বদলগাছী (নওগাঁ):- ১১ মার্চ ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন সারা বাংলা
প্রতিনিধি , বদলগাছী (নওগাঁ):- ১১ মার্চ ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন
বদলগাছীতে শ্মশানঘাটে রহস্যজনক মৃত্যু, আমগাছের পাশে মিলল রাজমিস্ত্রির মরদেহ
নওগাঁর বদলগাছীতে শ্মশান ঘাটের একটি আমগাছে হেলান দেওয়া অবস্থায় নয়ন কুমার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে শ্মশান ঘাটের একটি আমগাছে হেলান দেওয়া অবস্থায় নয়ন কুমার (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধায় উপজেলার মথরাপুর ইউনিয়নের চকবেনী গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নয়ন কুমার(২৪)ধামুইরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদীপ চন্দ্র মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চকবেনী গ্রামের আদিবাসী শ্মশান ঘাটে একটি আমগাছের সঙ্গে একজনকে হেলান দিয়ে বসে থাকতে দেখেন অজিত (৩০) নামে এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় তিনি কাছে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে সংবাদ দেওয়া হয়। সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি থানায় নিয়ে আসে।

জানা গেছে, গত ১৮ দিন আগে নয়ন কুমার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আলমগীরের পারিবারিক কবরস্থান মেরামতের কাজ করতে আসেন। মৃত্যুর একদিন আগে তিনি মোবাইলে পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। সে সময় তিনি নিজেকে অসুস্থ বলে জানিয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে থানাপুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।"