আহত ৬

রাজশাহীতে ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে জামায়াত কর্মী নিহত

আবুল কালাম আজাদ:- ০৮ মার্চ ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ:- ০৮ মার্চ ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন
রাজশাহীতে  ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষে  জামায়াত কর্মী নিহত
সাঁকোয়া গ্রামে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রাজশাহীর মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন।এছাড়া আহত হয়েছে ৬ জন।

শনিবার(৭মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে ৬জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী–নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।