ড. মো. ফারুক ফয়সালের সোনালি সৈকতে
কক্সবাজার ফিল্ম ক্লাব। ঘোষণা করে সমুদ্রসৈকতের স্থানীয় মানুষদের নিয়ে ছবি নির্মাণ করবে। সেটি বাস্তবে রূপ পেল।
২৪ ফেব্রুয়ারি থেকে কক্সবাজারে শুরু হয়েছে 'সোনালি সৈকতে' ছবির শুটিং। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, রাজশাহীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ফারুক ফয়সাল। বড়ুয়া মনোজিত ধীমনের পরিচালনায় এতে অভিনয় করছেন তাসনোভা তাসরিন লাবণ্য, মাহিয়া খান, ধীমন বড়য়াসহ কক্সবাজারের শতাধিক অভিনয়শিল্পী। ধীমন বলেন, 'গল্পে সমুদ্র তীরবর্তী মানুষের জীবন, দর্শন ও ভালোবাসা তুলে ধরা হবে। এখানকার আঞ্চলিক সংস্কৃতিকে সারা বিশ্বে তুলে ধরতেই ছবিটি নির্মাণ করছি। মার্চের মাঝামাঝিতে শুটিং শেষে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু ২৫। এ বছরের মাঝামাঝি ছবিটি আন্তর্জাতিক নানা চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। দেশে ছবিটি মুক্তি পাবে এ বছর।' তিনি জানান, এই ছবির শুটিং শেষে ঢাকা ফিল্ম ক্লাবের প্রযোজনায় আরেকটি ছবি শুরু করবেন। সেই ছবিতেও নতুন অভিনয়শিল্পীদের সুযোগ দেওয়া হবে।