সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন সেন্টমার্টিন জামায়াত নেতা মালেক

road accident
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৫ অপরাহ্ন
সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন সেন্টমার্টিন জামায়াত নেতা মালেক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেন্টমার্টিন ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আবদুল মালেক কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

সেন্টমার্টিন দ্বীপের সফল উদ্যোক্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেন্টমার্টিন ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আবদুল মালেক কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

বুধবার দুপুরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সর্বত্র শোক বিরাজ করে। কক্সবাজার সদর হাসপাতালে তার মরদেহ দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভীড় দেখা যায়।

নিহত মালেকের বড় ভাই কান্নাজড়িত কন্ঠে দৈনিক স্বদেশ প্রতিদিনকে বলেন, আমার ভাই রোজাও রেখেছে। একসাথে আজ দুই ভাই সেহরি খেয়েছি৷ মাছ বড়টা সে আমাকে পাতে তুলে দিয়ে বলেছে আমার ভাই ওমরাহ যাবে তাই। 

এদিকে মালেকের মৃত্যুতে শোক জানিয়েছে জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর মাওলানা নূর আহমেদ আনোয়ারী।

তিনি বলেন, তাঁর এ প্রস্থান দ্বীপবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বিনয়ী, পরোপকারী ও মানুষের কল্যাণে নিবেদিত একজন মানুষ।

মহান রবের দরবারে দোয়া করি—আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁকে ক্ষমা করুন, কবরকে নূরে ভরপুর করুন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ও সবর দান করুন। আমীন।