অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহায়তা

3 Support to the family
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহায়তা
১নং ওয়ার্ডের নাথপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারে সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা প্রশাসন।

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাথপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারে সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উক্ত পরিবারগুলোর খোঁজখবর নেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। এই সময় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ ৬ হাজার করে নগদ অর্থ, ২ বান্ডিল করে টিন, শুকনা খাবার ও শীত বস্ত্র বিতরণ করেন তিনি।

বিতরণ কার্যক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য উপস্থিত ছিলেন।