নানা আয়োজনে বাবুডাইং আলোর পাঠশালায় বিপি দিবস উদযাপন

BP Day
নিজেস্ব প্রতিবেদক: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৬ অপরাহ্ন
নানা আয়োজনে বাবুডাইং আলোর পাঠশালায় বিপি দিবস উদযাপন
২২ ফেব্রুয়ারি ছিল বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন। যা সারাবিশ্বে বিপি দিবস নামে পরিচিত।

২২ ফেব্রুয়ারি ছিল বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের জন্মদিন। যা সারাবিশ্বে  বিপি দিবস নামে পরিচিত। নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালা। বিপির পূর্ণ নাম হলো রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গলওয়েল (বিপি)।  

এ উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় কাব শিক্ষার্থীরা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকনের বিষয় ছিল জাতীয় শহীদ মিনার ও জাতীয় পতাকা। কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

কুইজ প্রতিযোগিতা শেষে দুপুর সাড়ে ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এসময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপ সভাপতি আলী উজ্জামান নূর, সম্পাদক ও সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ, কোষাধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক শাখা) শংকর চন্দ্র দাস, সহকারী প্রধান শিক্ষক (প্রাথমিক শাখা) লুইশ মুর্মু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাব স্কাউট লিডার মেহেদী হাসান।

বক্তারা বলেন, ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লর্ড ব্যাডেন পাওয়েল লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৭ সালে ইংল্যান্ডে স্কাউট আন্দোলনের সূত্রপাত করেন। তাঁর প্রবর্তিত স্কাউট আন্দোলন বর্তমানে পৃথিবীর ১৭৪টি দেশে পরিচালিত হচ্ছে। স্কাউট আন্দোলনের প্রধান লক্ষ্য হলো শিশু, কিশোর, যুবকদের শারীরিক, মানসিক, আধ্যাতিক, সামাজিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। একজন স্কাউট সদস্য সামাজিক, সাংস্কৃতিক কাজে এগিয়ে আসে। দেশের যেকোন দুর্যোগকালীন সময়ে তাঁরা এগিয়ে আসে। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে স্কাউটাররা। একজন স্কাউটার বড় হয়ে স্কাউট আদর্শকে ধারণ করে রাষ্ট্র ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই ছোট থেকেই শিক্ষার্থীদের স্কাউট শিক্ষায় দীক্ষিত হতে হবে।

আলোচনা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।