ঢাকাস্থ গোদাগাড়ী তানোর ফোরামের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে গণসংবর্ধনা

Mujibur Rahman
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী) ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন সারা বাংলা
মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী) ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন
ঢাকাস্থ গোদাগাড়ী তানোর ফোরামের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে গণসংবর্ধনা
রাজশাহী-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবধর্না দেয়া হয়েছে।

ঢাকাস্থ গোদাগাড়ী-তানোর ফোরামের পক্ষ থেকে রাজশাহী-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানকে  ফুলেল শুভেচ্ছা ও সংবধর্না দেয়া হয়েছে। শুক্রবার দুপুর ২ টায় মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.আব্দুল বাকী, অত্র ফোরামের আহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ, শিবিরের কেন্দ্রীয় সহকারী ব্যবসায় শিক্ষা সম্পাদক ইলিয়াস হোসেন, মুজিবুর রহমানের বড় ছেলে ডা. খালিদ সাইফুল্লাহ, উসমান, আশরাফুল, এনামুল হক, গাজী সানাউল্লাহ, ফুয়াদ সহ আরো অনেকে।

অত্র প্রোগ্রামে নির্বাচন পরবর্তী পর্যালোচনা, পরামর্শ ও গোদাগাড়ী-তানোরের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে ইফতারি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।