কক্সবাজার তথ্য অফিসের আয়োজনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান প্রদর্শন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন
কক্সবাজার তথ্য অফিসের আয়োজনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান প্রদর্শন
কক্সবাজার তথ্য অফিসের আয়োজনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান প্রদর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ বিজয়ী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান এঁর নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এবং সৈকতের সুগন্ধা পয়েন্টে শপথ অনুষ্ঠান প্রদর্শন দেখতে উৎসুক জনতার ব্যাপক সমাগম দেখা যায়।

বাংলা এফএমকে জেলা তথ্য অফিসার মো: আবদুছ ছাত্তার জানান, মানুষ বহু প্রত্যাশা নিয়ে কাংখিত শপথ অনুষ্ঠান দেখেন। উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।