বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ রবিউল আলম

Sheikh Rabiul Alam
আবুল কালাম আজাদ:-রাজশাহী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ:-রাজশাহী ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন  শেখ রবিউল আলম
বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ রবিউল আলম

বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম। এছাড়াও সড়ক পরিবহন দায়িত্ব পেয়েছেন তিনি  ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে  ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা গঠনের প্রজ্ঞাপন জারি করেন। এর মধ্যেই রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান শেখ রবিউল আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা-১০ আসনে ধানের শীষ প্রতীকে ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পান ৭৭ হাজার ১৩৬ ভোট। ফলে মাত্র ৩ হাজার ৩০০ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন রবিউল আলম।ঢাকা-১০ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬০৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৫০ জন।

শেখ রবিউল আলম শেখ লোকমান হাকিম ও আছিয়া বেগমের সন্তান। নবনিযুক্ত রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের রেলব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।