গ্রেপ্তার হতে পারে মব রাজার সৈন্যসামন্ত সমন্বয়করা

Mob king's military and feudal coordinators may be arrested
আবুল কালাম আজাদ:- ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ:- ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪১ অপরাহ্ন
গ্রেপ্তার হতে পারে মব রাজার সৈন্যসামন্ত সমন্বয়করা
প্রতিকী ছবি

৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এদেশের প্রতিটি জেলাকে তাদের অপরাধের স্বর্গরাজ্যে পরিনত করে রেখেছিল। মববাজি, বাড়িঘরে হামলা লুটতরাজ, মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি-ব্যবসা প্রতিষ্ঠান দখল, খুন, সংবাদমাধ্যমে হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেওয়াসহ এমন কোন অপরাধ নেই যে তারা করেনি। তারা এমন ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো যে সাধারণ জনগণ থানায় মামলা দায়ের করার সাহস পায়নি অথবা থানায় মামলার জন্য গেলেও পুলিশ কথিত সমন্বয়কদের হুমকিতে মামলা নেয়নি।

নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর পুলিশ বিভাগ এখন নড়েচড়ে বসেছে। ইতোমধ্যেই তারা পূর্বের তথ্যের ভিত্তিতে সমন্বয়ক নামধারী অপরাধীদের গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে।  এর পাশাপাশি গত ১৭ মাসে সমন্বয়কদের হাতে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করার জন্য স্থানীয়ভাবে যোগাযোগ করছে। ধারণা করা হচ্ছে এতে ফেঁসে যেতে পারে বহু সমন্বয়ক ও তাদের মদদদাতা ছাত্রশিবিরের বহু নেতা। 

এছাড়া সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে জুলাই-আগস্ট ২০২৪ এ নিহত পুলিশ সদস্যদের হত্যা, থানায় হামলা ও অস্ত্র লুটের সাথে জড়িত অপরাধীদের তালিকা তৈরি করে মামলা করার প্রস্তুতি নিয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের পরিকল্পনা করছে। বিএনপি গঠিত মন্ত্রীসভা দায়িত্ব গ্রহণের পর এবিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের কয়েকটি সূত্র। 

এছাড়া উপদেষ্টা থাকাকালীন সময়ে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম অন্যান্য কেন্দ্রীয় সমন্বয়ক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আনিত দূর্নীতি অভিযোগসমূহ আমলে নিয়ে কাজ শুরু করছে দূর্নীতি দমন কমিশন(দূদক)। তাদের দূর্নীতির বিষয়ে তথ্য প্রমাণ সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।